বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২

পঙ্গু মাকে কাঁধে করে হজ পালন


Your Ad Here

পঙ্গু মাকে কাঁধে করে হজ পালন


খুলনানিউজ.কম:: ফকির আলমগীরের গাওয়া একটি গান আছে, ‘মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না আমার মা...এই দৃশ্যটি সেই অসাধারণ গানটির কথা মনে করিয়ে দেয়মাতৃদুগ্ধ-ঋণ শোধ হবার নয় কখনোই, তারপরেও মায়ের ঋণ শোধানোর অক্ষম চেষ্টাই বলি আর মায়ের প্রতি
অকল্পনীয়শ্রদ্ধার নিদর্শনই বলি- ঘটনা সত্য যে, নিজ মাকে কাঁধে তুলে নিয়ে হজ পালন করতে গিয়েছেন এই ব্যক্তিমক্কায় হজ করতে যাওয়াদের অনেকেই এবার এই অসাধারণ দৃশ্য দেখার
সৌভাগ্য অর্জন করেছেনহ্যাঁ, ছবির এ দৃশ্যটি তাইএক ব্যক্তি তার পঙ্গু মাকে নিজের কাঁধে তুলে নিয়েছেন মায়ের প্রতি শ্রদ্ধার অনন্য এই নিদর্শন চোখের সামনে দেখে আবেগে অনেক হাজী চিৎকার করে কেঁদে উঠেনযে সন্তান মাকে কাঁধে তুলে নিয়েছেন, তিনি নিজেও প্রায় বৃদ্ধ! সৌদি আরবের আরবি দৈনিক কাবার জানায়, মক্কায় হজব্রত পালন করতে যাওয়া অন্য লাখ লাখ পুণ্যার্থীর মাঝে ওই ব্যক্তিকে দেখা যায় কষ্ট সত্ত্বেও পরম যত্নে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছেন, তার কাঁধের ওপর বসে দুই হাতে মোনাজাত ধরে রেখেছেন মামা পঙ্গু এবং একই সঙ্গে বয়সের ভারে ন্যূব্জছেলে হেঁটে যাচ্ছেন এমনভাবে যাতে মায়ের বিন্দুমাত্র কষ্ট না হয়পাশে থাকা একজন হাজী ভাবাবেগ ধরে রাখতে না পেরে চিৎকার করে উঠলেন, তাকে অনুসরণ করলেন আরও কয়েকজনযদিও হজব্রত পালনের কঠিন এ সময়টায় কেউ কারও দিকে তাকানোর ফুরসতে থাকেন না, তারপরেও মায়ের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার এই অসাধারণ উদাহরণ দেখে অনেকেরই গতি শ্লথ হয়েছে, আবেগে আপ্লুত হয়েছেন নিজ নিজ মায়ের প্রতি কর্তব্য কতটুকু পালন করেছেন তা ভেবেওই মা-ছেলের নাম-পরিচয় জানা যায়নি